বান্দরবানে ছাত্রদলের ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

10887832_801210006616185_459990601_n

স্টাফ রিপোর্টার :

বান্দরবানে ছাত্রদলের ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মিছিল, আলোচনা সভা ও কেক কাটা হয়েছে। বৃহস্পতিবার বিকালে শহরের বিএনপির দলীয় কার্যালয়ে বিএনপি সভাপতি সাচিং প্রু জেরী কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকীর শুভ সুচনা করেন।

বক্তারা বলেন, মামলা হামলা করে এই স্বৈরাচার সরকার বেশি দিন টিকতে পারবে না। এই সরকারের বিদায় ঘন্টা বাজতে আর বেশী দেরী নাই। এই সরকারের পতন ঘটানোর জন্য দুর্বার আন্দোলন গড়ে তোলার জন্য সকলের প্রতি আহবান জানান।

জেলা ছাত্রদলের সভাপতি সাবিকুর রহমান জুয়েলের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি অধ্যাপক মো.ওসমান গনি, সাধারণ সম্পাদক আজিজুর রহমান, সাংগঠনিক সম্পাদক আবদুল মাবুদ, জেলা শ্রমিক দলের সভাপতি আবদুল শুক্কুর, সহসভাপতি নুরুল ইসলাম, জেলা যুব দলের সভাপতি আবু বক্কর,সহ সভাপতি মো. হারুন অর রশিদ, জেলা মহিলা দলের সভাপতি নিরুফা তাজ বেগম নিলু, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক দৌলতুল কবির খাঁন সিদ্দিকী প্রমুখ।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন