বান্দরবানে তথ্য অধিকার বিষয়ক কর্মশালা
নিজস্ব প্রতিবেদক:
দিনব্যাপী বান্দরবানে কর্মরত সাংবাদিকদের তথ্য অধিকার বিষয়ক কর্মশালা করা হয়েছে। রবিবার বান্দরবান প্রেস ক্লাবের হল রুমে undef এর অর্থায়নে, ইকো-ডেভেলপমেন্টের সহায়তায় কর্মশালা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আমীর আব্দুল্লাহ মুঃ মঞ্জুরুল করিম। এসময় অন্যান্যদের মাঝে প্রেস ক্লাবের সভাপতি অধ্যাপক ওসমান গনি, মাসিক চিম্বুক পত্রিকার সম্পাদক বাদশা মিঞা মাষ্টার, বিটিভির জেলা প্রতিনিধি মনিরুল ইসলাম মনু, প্রথম আলোর জেলা প্রতিনিধি বুদ্ধজ্যতি চাকমা, এটিএন বাংলার জেলা প্রতিনিধি মিনারুল হক, ইকো-ডেভেলপমেন্টের নির্বাহী পরিচালক অংসাথুই প্রমুখ বক্তব্য রাখেন।
তথ্য অধিকারের উপর সাংবাদিকদের দায়ীত্ব ও করণীয় বিষয়ে উপস্থাপন করেন সাংবদিক মনিরুল ইসলাম মনু। পরে মুক্ত আলোচনা, গ্রুপ ভিত্তিক উপস্থাপন ও সারাংশ লিপিবদ্ধ করা হয়। এর আগে সাংবাদিকদের দায়ীত্ব ও করণীয় বিষয়ে প্রেজেন্টেশন দেখানো হয়।


















