বান্দরবানে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

Bandarban Bnp pic-25.5

নিজস্ব প্রতিবেদক :

ঢাকার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে নাগরিক সমাবেশ করতে না দেওয়া ও দেশব্যাপী খুন, গুম ও অপহরণের প্রতিবাদে বান্দরবানে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতারা। রবিবার বাজারস্থ বিএনপির কার্যালয়ের সামনে বান্দরবান জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক ওসমান গনির সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন সহ-সাধারণ সম্পাদক মুজিবুর রশিদ, সাংগঠনিক সম্পাদক আব্দুল মাবুদ, যুবদল নেতা জসিম উদ্দিন, ছাত্র দলের সভাপতি সাবিকুর রহমান জুয়েল, মহিলা দলের সভানেত্রী নিলুফা আক্তার প্রমূখ।

সমাবেশে বক্তারা বলেন, সরকারের ইশারায় সরকারী বাহিনী দেশব্যাপী হত্যা,খুন ও গুমের মত ঘটনা একের পর এক ঘটিয়ে যাচ্ছে। এসময় বক্তারা বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানসহ কেন্দ্রীয় নেতাদের নামে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিও জানান।

সমাবেশের আগে বিএনপি কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান প্রদক্ষিণ শেষে বিএনপি কার্যালয়ের সামনে শেষ হয়।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন