বান্দরবানে বিজিবি-বিএসএফের সীমানা পিলার পরিদর্শন

স্টাফ রিপোর্টার:
বান্দরবানে প্রমবারের মতো বিজিবি এবং বিএসএফের ব্যাটালিয়ন পর্যায়ে সীমান্ত পিলার পরিদর্শনের কাজ শুরু হয়েছে।

বৃহস্পতিবার জেলার রুমা উপজেলার দুর্গম সুরাহাপাড়া এলাকায় ২৩৬২ নম্বর পিলার পরিদর্শনের মাধ্যমে এ কাজরে সূচনা হয়।

বিএসএফের পক্ষে নেতৃত্ব দেন ভারতের মিজোরাম রাজ্যের ১৬২ ব্যাটালিয়নের কমান্ডার লে. কর্নেল অজিত রায়।

বান্দরবান বিজিবির সেক্টর কমান্ডার কর্নেল এসএম অলিউর রহমান জানান, বিজিবির বান্দরবান সেক্টর স্থাপনের পর এই প্রথমবার বান্দরবান জেলার দুর্গম সীমান্ত এলাকা সুরাহাপাড়া এলাকায় ২৩৬২ নম্বর পিলারের কাছে ব্যাটালিয়ন পর্যায়ে বাংলাদেশ-ভারত সমীক্ষা এবং স্থাপিত পিলারসমূহের পরিদর্শন শুরু হয়েছে।

এসময় দু’দেশের সীমান্তরক্ষী কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন