বান্দরবানে ভ্রাম্যমান আদালতের অভিযান

Bandarban Bramoman adalod 20.11.2013 (1)

বান্দরবান সংবাদদাতা :

বান্দরবানে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে আবাসিক হোটেল লোহাগড়াকে সিলগালা করে দিয়েছে। ওজন কম ও ওজন মাপানোর ডিজিটাল মিটার না থাকায় মাছ-মাংসসহ ৭ ব্যবসায়ীকে ৫০০০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

আজ বুধবার সকালে নির্বাহী মেজিষ্ট্রেট শামীম হোসেনের নেতৃত্বে মোবাইল কোট অভিযান পরিচালিত হয়। মাছ বাজারের আশে পাশের ব্যবসায়ীদের অনৈতিক কার্যকলাপের লিখিত অভিযোগের ভিত্তিতে আবাসিক হোটেল লোহাগড়ার অভিযান পরিচালিত হয়। অভিযানে খদ্দরসহ এক পতিতাকে আটক করা হয়। পরে আদালত জরিমানার মাধ্যমে তাদেরকে ছেড়ে দেওয়া হয়।

এসময় মাছ-মাংসের দোকানে অভিযান পরিচালিত হয়। বিভিন্ন দোকানে পুরানো বাটখাড়ার মাধ্যে ওজন কম দেওয়া ও ওজন মাপার ডিজিটাল মিটার নাথাকায় ৬ জন মাছ-মাংস ব্যাবসায়ীকে জরিমানা করা হয়। এছাড়া ডিপাটমেন্টল ষ্টোর তাহসিনে বি এসটি আই অনুমোদন হীন পন্য রাখার দায়ে ঐ প্রতিষ্ঠানকেও জরিমানা করা হয়।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন