বান্দরবানে সাংবাদিকদের প্রতিবাদ মানববন্ধন

fec-image

চট্টগ্রামে এখন টিভির চট্টগ্রাম ব্যুরো ও যমুনা টিভির স্টাফ রিপোর্টারসহ সারাদেশে সাংবাদিকদের উপর হামলা প্রতিবাদে বিচার ও নিরাপত্তা দাবিতে মানববন্ধন করেছে বান্দরবানে কর্মরত সাংবাদিকবৃন্দ।

মঙ্গলবার দুপুরে প্রেসক্লাবে সামনে মানববন্ধনের এই কর্মসূচি পালন করা হয়।

বক্তব্যে কর্মরত গণমাধ্যমকর্মীরা বলেন, গণঅভ্যুত্থান মধ্য দিয়েও দেশের সাংবাদিকদের উপর যে নির্যাতন,গুম,খুন হত্যা এখনো থেমে থাকেনি। সত্য সংবাদ প্রকাশ করতে গিয়ে হামলা শিকার হয়েছে প্রায় শতাধিক সাংবাদিকরা। সাংবাদিকদের সুরক্ষায় যে নীতিমালা প্রনয়ন করা হয়েছে সেই আইন বাস্তবায়ন করা হয়নি। যার ফলে কেউ রাজনৈতিক ক্ষমতা অপব্যবহার করে আবার মব সৃষ্টি করে সাংবাদিক উপর যে বর্বরতা নির্যাতন সেটি থেকে রেহাই পাচ্ছে না।

সাংবাদিকেরা অভিযোগ করে বলেন, কিছু মানুষ রাজনৈতিক ইন্ধনের বিগত সরকারে রাজনৈতিক ট্যাগ লাগিয়ে গণমাধ্যমকর্মীদের হয়রানি করা চেষ্টা চালাচ্ছে। যা খুবই নিন্দাসূচক। তাই চট্টগ্রামে সাংবাদিকদের উপর যারা হামলা চালিয়েছে সেসব অপরাধীদের আইনে আওতায় এনে বিচার ও নিরাপত্তা নিশ্চিত করার জন্য সরকারের প্রতি আহ্বান জানানো হয়। অন্যথায় সারাদেশে যোগে রাজপথে নামানোর হুশিয়ারি দেন বক্তারা।

এসময় প্রথম আলো সিনিয়র সাংবাদিক বুদ্ধজ্যেতি চাকমা, প্রেসক্লাবে সাধারণ সম্পাদক এনএ জাকির, যমুনা টিভির রিপোর্টার বাটিং মারমা, এখন টিভির প্রতিনিধি রিজভী রাহাত, স্টার নিউজের প্রতিনিধি আকাশ মারমাসহ কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: বান্দরবানে, মানববন্ধন, সাংবাদিক
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন