বান্দরবানে সাচিংপ্রু জেরীর পক্ষে কর্মীদের নির্বাচনী পথসভা


বান্দরবান আসনের বিএনপি প্রার্থীর সাচিংপ্রু জেরী পক্ষে নির্বাচনী পথসভা চালিয়েছে দলের স্থানীয় নেতাকর্মীরা।
বুধবার (২৮ জানুয়ারি) সকাল এগারোটায় শহরে বিএনপি কার্যালয় থেকে নির্বাচনী পথসভায় নেতৃত্ব দেন জেলা বিএনপির সদস্য সচিব মো. জাবেদ রেজা।
এসময় ধানের শীষ স্লোগানে শহরে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দলের নেতাকর্মীরা। প্রার্থীর সমর্থনে নির্বাচনী পথসভায়কালে সাধারণ ভোটারদের মাঝে লিফলেট বিতরন করা হয়।
দলের নেতারা জানিয়েছে, জনগণের ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের লক্ষ্যে বিএনপি নির্বাচনে অংশ নিচ্ছে। বিএনপি রাষ্ট্র পরিচালনায় এলে জনগণের মৌলিক অধিকার নিশ্চিত করা হবে এবং দেশে সুশাসন প্রতিষ্ঠিত হবে আশাব্যক্ত করেন তারা।
পথসভায় জেলা বিএনপির যুগ্ন-আহবায়ক লুসাই মং, যুগ্ন-আহবায়ক জসিম উদ্দিন তুষার, যুগ্ন-আহবায়ক আবিদুর রহমান, যুগ্ন-আহবায়ক রিটল বিশ্বাস, সদস্য নুরুল ইসলাম, সরোয়ার জামানসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

















