Notice: Trying to get property 'post_excerpt' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 56

Notice: Trying to get property 'guid' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 58

বান্দরবান সদরে চেয়ারম্যান প্রার্থী জাহাঙ্গীর ও কুদ্দুছের মনোনয়নপত্র জমা

নিজস্ব প্রতিনিধি:

দ্বিতীয় ধাপে অনুষ্টিতব্য উপজেলা পরিষদ নির্বাচনে বান্দরবান সদর উপজেলায় আওয়ামী লীগের মনোনীত প্রার্থী একেএম জাহাঙ্গীর মনোনয়নপত্র জমা দিয়েছেন।

সোমবার (১৮ ফেব্রুয়ারি) সকাল ১১টায় জেলা রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আবুল কালামের কাছে তিনি মনোনয়নপত্র জমা দেন।

এছাড়াও দুপুর ২টায় রির্টানিং কর্মকর্তার কাছে মনোনয়ন জমা দিয়েছেন বর্তমান উপজেলা চেয়ারম্যান আব্দুল কুদ্দুছ। গত উপজেলা পরিষদ নির্বাচনে বিএনপি থেকে মনোনয়ন নিয়ে নির্বাচন করলেও এবার স্বতন্ত্রভাবে নির্বাচন করছেন বর্তমান এ উপজেলা চেয়ারম্যান।

মনোনয়নপত্র জমা দেওয়ার সময় প্রার্থীদ্বয়ের সমর্থক ও বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন