Notice: Trying to get property 'post_excerpt' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 56

Notice: Trying to get property 'guid' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 58

বালুখালিতে ৫০ একর বন ভূমিতে রোহিঙ্গারা আশ্রয় পাচ্ছেন

নিজস্ব প্রতিবেদক, বান্দরবান:

নতুন করে সেনা বাহিনীর অভিযানের মুখে বাংলাদেশে প্রবেশ করা মিয়ানমারের নিরীহ রোহিঙ্গারা আশ্রয় পাচ্ছেন কক্সবাজারের উখিয়ার বালুখালিতে। সেখানকার বন বিভাগের ৫০ একর জমিতে তাদেরকে আশ্রয় দেয়ার সিদ্ধান্ত নিয়েছে জেলা প্রশাসন। মঙ্গলবার দুপুরে সাংবাদিকদের এই বিষয়ে নিশ্চিত করেন কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট খালেদ মাহমুদ।

তিনি বলেন, গত বছর অক্টোবরে রাখাইনে সহিংসতার পর রোহিঙ্গা অনুপ্রবেশ শুরু হলে উখিয়ার বালুখালিতে বন বিভাগের ওই জমি মাস ছয়েক আগে বরাদ্দ দেয়া হয়। গত বছর আসা কয়েক হাজার রোহিঙ্গা সেখানে আছে। নতুন করে যারা আসছে, তাদেরও সেখানে আশ্রয়ের ব্যবস্থা করা হবে।

তিনি আরও বলেন, নতুন আসা রোহিঙ্গাদের ছড়িয়ে ছিটিয়ে না থেকে ওই ক্যাম্পের আশপাশে থাকতে হবে। সেখানে কাউকে বাধা দেয়া হবে না। অন্য কোথাও থাকলে উচ্ছেদ করা হবে।

মিয়ানমারের রাখাইন রাজ্যে গত ২৫ আগস্ট নতুন করে সেনা অভিযান শুরুর পর থেকে গত ১১ দিনে প্রায় দেড় লাখ রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করেছে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন