মধ্যরাত থেকে কাপ্তাই হ্রদে মাছ ধরায় তিন মাসের নিষেধাজ্ঞা

fec-image

রাঙামাটি কাপ্তাই হ্রদে বুধবার (৩০ এপ্রিল) মধ্যরাত থেকে তিন মাসের জন্য মৎস্য আহরণের ওপর নিষেধাজ্ঞা কার্যকর হচ্ছে।

কাপ্তাই হ্রদে কার্প জাতীয় মাছের প্রাকৃতিক প্রজনন, হ্রদে অবমুক্ত করা পোনা মাছের সুষ্ঠু বৃদ্ধি নিশ্চিত করতে প্রতিবছর তিন মাসের নিষেধাজ্ঞা কার্যকর করে কাপ্তাই হ্রদ ব্যবস্থাপনা কমিটি।

এ বছর পহেলা মে থেকে ৩১ জুলাই মধ্যরাত পর্যন্ত এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে। এ সময় হ্রদে মাছ শিকার, পরিবহন, বাজারজাত করণ সম্পূর্ণরূপে বন্ধ থাকবে। হ্রদে মাছ শিকার বন্ধ শুরু হওয়ায় জাল ও নৌকা নিয়ে ঘরে ফিরতে শুরু করেছেন জেলেরা।

বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশন (বিএফডিসি) মার্কেটিং অফিসার মো. আইয়ুব আফনান জানান, এই বছর মৎস্য অবতরণ হয়েছে প্রায় ৮ হাজার ৯৫০ মেট্রিক টন। যেখান থেকে রাজস্ব আয় হয়েছে ১৮ কোটি ৫০ লাখ টাকা।

এ বছর হ্রদে ৬০ মেট্রিক টন কার্প জাতীয় মাছে পোনা অবমুক্ত করা হবে বলে জানান তিনি। তিনি আরও জানান, বন্ধকালীন সময়ে হ্রদে মাছ শিকার রোধে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করা হবে। পাশাপাশি বন্ধ থাকবে স্থানীয় সব বরফ কল।

উল্লেখ্য, গত ১৬ এপ্রিল হ্রদ ব্যবস্থাপনা কমিটির এক জরুরি সভায় পহেলা মে থেকে তিন মাসের জন্য এই নিষেধাজ্ঞা কার্যাকরে সিদ্ধান্ত গ্রহণ করে প্রশাসন। হ্রদে মাছ ধরে জীবিকা নির্বাহ করে ২৬ হাজার জেলে।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: কাপ্তাই, রাঙামাটি, হ্রদ
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন