মহালছড়িতে স্বত:স্ফৃর্তভাবে পালিত হলো ১৮ দলের অবরোধ

bnp news 1

মহালছড়ি সংবাদাতা :

খাগড়াছড়ি’র মহালছড়িতে কঠোর পিকেটিংয়ের মধ্য দিয়ে শেষ হলো ১০ম জাতীয় সংসদ নির্বাচনের তফসিল স্থগিত ও নির্দলীয় নিরপেক্ষ তত্বাবধায়ক সরকারের দাবীতে ১৮ দলের ডাকা ৭২ ঘন্টার অবরোধের শেষ দিন। উপজেলার গুরুত্বপূর্ণ পয়েন্টে অবরোধ সমর্থকেরা পিকেটিং করতে দেখা গেছে। তবে কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

আজ অবরোধের শেষ দিনে ২৪ মাইল নামক এলাকায় ১০/১২টি মোটর বাইক অবরোধ সমর্থকেরা আটকে দিয়েছে বলে খবর পাওয়া গেছে। পুরো উপজেলায় আভ্যন্তরীন যে কোন যানবাহন চলাচল করতে দেখা যায়নি। যদিও দু’একটি জায়গায় পুলিশকে পাহাড়া দিতে দেখা গেছে।

উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক জানান, মহালছড়ির জনসাধারণের স্বত:স্ফৃর্ত সমর্থন থাকায় শান্তিপূর্ণভাবে অবরোধ সফল হয়েছে। তিনি আরো বলেন, কেন্দ্রীয় নির্দেশক্রমে যে কোন মূল্যে সরকারের প্রহসন মুলক এক তরফা নির্বাচন ঠেকানো হবে । 

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন