মহালছড়িতে হিল উইমেন্স ফেডারেশন এর ১ম কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত
নিজস্ব প্রতিনিধি, মহালছড়িঃ
খাগড়াছড়ি’র মহালছড়িতে ইউপিডিএফ সমর্থিত হিল উইমেন্স ফেডারেশন এর ১ম অধিবেশন অনুষ্ঠিত হয়েছে। “নারী অধিকার প্রতিষ্ঠার লক্ষে পূর্ণস্বায়ত্বশাসনের আন্দোলন জোরদার করুণ” এ শ্লোগানকে সামনে রেখে আজ ১০ সেপ্টেম্বর দুপর সাড়ে ১২ টায় অনুষ্ঠিত কাউন্সিল অধিবেশনে প্রেরণা চাকমা’র সঞ্চালনায় সভাপতিত্ব করেন সুজাতা চাকমা।
এতে উপস্থিত ছিলেন, ইউপিডিএফ মহালছড়ি ইউনিট সমন্বয়ক অলকেশ চাকমা, পার্বত্য নারী সংঘের কেন্দ্রীয় কমিটির সভাপতি সোনালী চাকমা, হিল উইমেন্স ফেডারেশন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মাদ্রী চাকমা, গণতান্ত্রিক যুব ফোরাম কেন্দ্রীয় কমিটির যুগ্ন সম্পাদক সর্বানন্দ চাকমা, পাহাড়ি ছাত্র পরিষদ মহালছড়ি উপজেলা শাখার সভাপতি তপন চাকমা ও রিংকি চাকমা প্রমূখ।
কাউন্সিল অধিবেশনে বক্তারা বলেন, সরকারকে পার্বত্য চট্টগ্রামে পুর্ণস্বায়ত্বশাসন প্রদান সহ নারী নির্যাতন, হত্যা, গুম ও অপহরণ বন্ধ করার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহন করতে হবে। অন্যথায় নারী সমাজ কঠোর আন্দোলনের কর্মসূচী ঘোষনা দিতে বাধ্য হবে বলে হুঁশিয়ারী উচ্চারণ করেন বক্তারা।
কাউন্সিলের দ্বিতীয় অধিবেশনে সুজাতা চাকমাকে সভাপতি, প্রেরণা চাকমাকে সাধারণ সম্পাদক, রিংকি চাকমাকে সাংগঠনিক সম্পাদক করে ১১ সদস্য বিশিষ্ট মহালছড়ি উপজেলা কমিটি গঠন করা হয়। নবগঠিত কমিটির সদস্যদের শপথ বাক্য পাঠ করার হিল উইমেন্স ফেডারেশন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মাদ্রী চাকমা।


















