মহেশখালীতে ভয়াবহ পাহাড়ধস : আটকা পড়াদের উদ্ধার, অবস্থা আশঙ্কাজনক

fec-image

টানা অতি বৃষ্টির কারণে গত রাতে মহেশখালী উপজেলার কালারমারছড়া ইউনিয়নের চালিয়াতলী জুমপাড়া এলাকায় ভয়াবহ পাহাড়ধসের ঘটনা ঘটেছে। রাত আনুমানিক ১টার দিকে আকস্মিক এই ধসে কয়েকটি বসতবাড়ি মাটিচাপা পড়ে এবং ঘুমন্ত অবস্থায় নারী, পুরুষ ও শিশুসহ বেশ কয়েকজন ঘরের ভেতরে আটকা পড়েন।

আহতরা হলেন— নাছিমা (২২), স্বামী আফতাব (২৮); আফতাব (২৮), পিতা মোহাম্মদ আলী; রোকসানা (২৪), স্বামী মামুন; এবং রোকসানা বেগম (৩৮), স্বামী আনছার মাঝি।

স্থানীয় সূত্রে জানা যায়, পাহাড়ধসের খবর পেয়ে স্থানীয় মসজিদের মাইকে জরুরি ঘোষণা দেওয়া হয়। এলাকাবাসী দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে সম্মিলিতভাবে উদ্ধার অভিযান শুরু করেন। তাদের তাৎক্ষণিক প্রচেষ্টায় আটকে পড়া সকলকে উদ্ধার করা সম্ভব হলেও ওই ঘটনায় নারী, পুরুষ ও শিশুসহ বহু মানুষ আহত হয়েছেন।

আহতদের মধ্যে এক নারীর অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন স্থানীয়রা। তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। বাকি আহতদের স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে।

পাহাড়ধসে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসন এবং এলাকায় আরও ধস রোধে প্রশাসনের দ্রুত পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: মহেশখালী
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন