Notice: Trying to get property 'post_excerpt' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 56

Notice: Trying to get property 'guid' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 58

মহেশখালীতে র‌্যাবের অভিযানে অন্ত্র ও গুলিসহ জলদস্যু গ্রেফতার

মহেশখালী প্রতিনিধি:

র‌্যাব-৭ এর কক্সবাজার কোম্পানী কমান্ডার মেহেদী হাসান জানান, মহেশখালী ও চকরিয়া সংযোগ সড়ক এলাকায় একদল দস্যু ডাকাতিতে নামার প্রস্তুতি নিচ্ছিল। এমন খবর পেয়ে শনিবার (১ ডিসেম্বর) রাত সাড়ে ১১টার দিকে র‌্যাব দ্রুত ওই এলাকায় অভিযান চালায়।

বদরখালী নাদীর পাড়ে উত্তর সাত পাড়া এলাকায় দস্যুদের আস্তানায় র‌্যাব অভিযান শুরু করলে দস্যুদলের বেশ কয়েকজন সদস্য পালিয়ে যেতে সক্ষম হয়। এ সময় র‌্যাব জয়নাল আবেদীন নামের এক জলদস্যুকে অবৈধ বন্দুক ও গুলিসহ গ্রেফতার করতে সক্ষম হয়। তার কাছ থেকে একটি লাইটারগান ও দুই রাউন্ড গুলি পাওয়া যায় বলে র‌্যাবের এ কর্মকর্তা জানান। জয়নালের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন