Notice: Trying to get property 'post_excerpt' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 56

Notice: Trying to get property 'guid' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 58

মাটিরাঙ্গার পলাশপুর জোনের শিক্ষা সামগ্রী বিতরণ

নিজস্ব প্রতিবেদক, মাটিরাঙ্গা:

বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা সহায়তা প্রদানের ধারাবাহিক কর্মকাণ্ডে অংশ হিসেবে খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার গোমতি বি. কে হাই স্কুলে ১০ জোড়া বেঞ্চ বিতরণ করেছে ৪০ বর্ডার গার্ড ব্যাটালিয়ন ( পলাশপুর জোন)।

বুধবার সকালের দিকে পলাশপুর জোন সদরে গোমতি  বি. কে হাই স্কুল পরিচালনা কমিটির সভাপতি মো. মনির হোসেনের হাতে বেঞ্চ তুলে দেন পলাশপুর জোন অধিনায়ক লে. কর্ণেল মোহাম্মদ খালিদ আহমেদ, পিএসসি।

এসময় তিনি বলেন, পলাশপুর জোন নিজেদের ব্যবস্থাপনায় একাধিক শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনার পাশাপাশি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা সহায়তা দিয়ে যাচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের সহায়তা প্রদান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

এসময় গোমতি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. ফারুক হোসেন লিটন, ইউনিয়ন পরিষদ সদস্য মো. শাহজাহান ও মো. ওসমান গনি প্রমু উপস্থিত ছিলেন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন