মাটিরাঙ্গার স্বাধীনতা সোপানে হিরন জয় ত্রিপুরার পুষ্পমাল্য অর্পণ


জাতির বীর সন্তানদের স্মরণে মাটিরাঙ্গার স্বাধীনতা সোপানে পুষ্পমাল্য অর্পন করলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য হিরন জয় ত্রিপুরা।
মহান বিজয় দিবসের প্রথম প্রহরে বুধবার (১৬ ডিসেম্বর) সকাল ৯টার দিকে মাটিরাঙ্গা উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম হুমায়ুন মোরশেদ খানসহ দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে তিনি পুষ্পমাল্য অর্পন করেন।
এসময় মাটিরাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুবাস চাকমা, মাটিরাঙ্গা উপজেলা আওয়ামী লীগের নেতা মো . দেলোয়ার হোসেন, কীর্তিময় চাকমা ও পৌর আওয়ামী লীগের নেতা ওয়ালী উল্যাহ প্রমুখ উপস্থিত ছিলেন।
পুস্পমাল্য অর্পন শেষে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য হিরন জয় ত্রিপুরা সাংবাদিকদের বলেন, বাংলাদেশ এখন আর তলা বিহীন ঝুড়ি নয়, সম্বৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে। বাংলাদেশ নামক রাষ্ট্রের স্বপ্নদ্রষ্টা, স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের পথ ধরে ২০৪১ সালে বাংলাদেশ উন্নত রাষ্ট্রে পরিণত হবে।
















