মাদক ও অপসংস্কৃতির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলবে খেলাধূলা’


‘খেলার মাঠে প্রতিযোগিতা থাকবে, তবে সেটা হবে সৌহার্দপূর্ণ ও শৃঙ্খলাবদ্ধ। খেলাধূলা হোক আমাদের সমাজের ইতিবাচক শক্তি, যা মাদক, সহিংসতা, অপসসংস্কৃতির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলবে’ বলে মন্তব্য করেছেন, চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো. জিয়া উদ্দীন।
বৃহস্পতিবার (২৪এপ্রিল) বিকেলে রাঙামাটি মারী স্টেডিয়ামে অনুষ্ঠিত চট্টগ্রাম বিভাগীয় কমিশনার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
বিভাগীয় কমিশনার আয়োজক কমিটিতে ধন্যবাদ জানিয়ে বলেন, অংশগ্রহণকারী খেলোয়াদের শুভেচ্ছা ও অভিনন্দন।
এর আগে জাতীয় সংঙ্গীত পরিবেশন করা হয়। বক্তব্য পরবর্তী বেলুন উড়িয়ে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন। উদ্বোধন পরবর্তী আগত অতিথিরা খেলোয়ারদের সাথে পরিচিতি হোন এবং করমর্দন করেন।
এসময় রাঙামাটি জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ হাবিব উল্লাহ (মারুফ), পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন, রাঙামাটি সদর জোন কমান্ডারসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। এ টুর্নামেন্টে চট্টগ্রাম বিভাগের ১১টি জেলার ফুটবল দল অংশ নিয়েছে।
উল্লেখ্য, দীর্ঘ ২৭ বছর পর চট্টগ্রাম বিভাগীয় কমিশনার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট মাঠে গড়িয়েছে। সর্বশেষ ১৯৯৭ সালে এই রাঙামাটি মারী স্টেডিয়ামে বিভাগীয় কমিশনার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছিলো।
















