Notice: Trying to get property 'post_excerpt' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 56

Notice: Trying to get property 'guid' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 58

মানবাধিকার সুরক্ষায় বিভিন্ন ধর্মীয় গোষ্ঠির প্রতিনিধিদের দৃষ্টান্তমূলক ভূমিকা রাখতে হবে : জাতীয় মানবাধিকার চেয়ারম্যান

বিশেষ প্রতিনিধি, কক্সবাজার:

মানবাধিকার সুরক্ষায় সমাজের বিশিষ্টজন ও বিভিন্ন ধর্মীয় গোষ্ঠির প্রতিনিধিদের সবসময় দৃষ্টান্তমূলক ভূমিকা রাখতে হবে। এজন্য তাঁদের সার্বক্ষণিক চোখ কান খোলা রাখতে হবে। এটা মানবাধিকার ক্ষতিগ্রস্থদের প্রতি বিশিষ্টজজনদের করুনা নয়, বরং নৈতিক দায়িত্ব। ‘সাম্প্রদায়িক সম্প্রীতি উন্নয়নে সংশ্লিষ্টদের করনীয়’ বিষয়ক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে জাতীয় মানবাধিকার চেয়ারম্যান কাজী রিয়াজুল হক একথা বলেন।

কক্সবাজার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মো. কামাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তৃতা করেন শরনার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ আবুল কালাম এনডিসি (অতিরিক্ত সচিব) ও জাতীয় মানবাধিকার কমিশনের পরিচালক আল মাহমুদ ফয়জুল কবির (জেলা জজ)।

এছাড়াও আলোচনা সভায় কক্সবাজারের সুশীল সমাজ ও বিভিন্ন ধর্মাবলম্বী গোষ্ঠীর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এর আগে জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কাজী রিয়াজুল হক জেলা প্রশাসকের কার্যালয়ে পৌঁছালে জেলা প্রশাসক মো. কামাল তাঁকে পুষ্পস্তবক দিয়ে স্বাগত জানান।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: কক্সবাজার, মানবাধিকার চেয়ারম্যান
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন