মানিকছড়িতে বিপুল পরিমাণ বিদেশী ম/দ জব্দ করেছে সেনাবাহিনী


খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার গাড়ীটানা এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিদেশী ম/দ জব্দ করেছে সেনাবাহিনীর সিন্দুকছড়ি জোনের আওতাধীন মানিকছড়ি আর্মি ক্যাম্পের একটি আভিযানিক টিম।
সেনাবাহিনী সূত্রে জানা যায়, সোমবার (১৪ জুলাই) রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার গাড়ীটানা, গরমছড়ি ও মইশাউরা এলাকায় অভিযান চালিয়ে বিদেশী ম/দ আটক করে সেনাবাহিনীর সিন্দুকছড়ি জোনের মানিকছড়ি আর্মি ক্যাম্পের একটি আভিযানিক দল।
এসময় সেনা অভিযানে বি/য়া/র ১৪২ ক্যান, হু/ই/স্কি ৩৮বোতল , ভূ/দ/কা ০৫ বোতল জব্দ করা হয়। যার বাজারমূল্য আনুমানিক ২ লাখ ৫০ হাজার টাকা।
ঘটনাপ্রবাহ: মানিকছড়ি
Facebook Comment

















