মানিকছড়িতে আরো তিনজন করোনা পজেটিভ

fec-image

মানিকছড়ি উপজেলা নতুন করে ৩ জনের দেহে প্রাণঘাতি ‘করোনা ভাইরাস’ সংক্রমণের প্রমাণ পাওয়া গেছে। এদের মধ্যে দুইজন হোম কোয়ারেন্টাইনে রয়েছে। অপরজনকে হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, বৈশ্বিক মহামারী‘করোনা ভাইরাস’ সংক্রমণে মানিকছড়ি উপজেলায় নুতন করে ৩ জনের দেহে ‘করোনা’ পজেটিভ পাওয়া গেছে। গত ৩ জুন-২০২০ খ্রি. তারিখে এ উপজেলা থেকে ৬ জনের নমুনা সংগ্রহ করা হয়।

আজ(৭ জুন) প্রাপ্ত রির্পোটে ৩ জনের দেহে ‘করোনা’পজেটিভ রির্পোট পাওয়া কথা নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা. রতন খীসা। তিনি জানা ৩ জনের মধ্যে ২ জন সরকারী চাকুরীজীবি( ব্যাংক স্টাফ, সিএইচসিপি) ও ১জন ফাস্ট ফুডের কারিগড়। সরকারী চাকুরীজীবি ২জন গত ৩ জুন থেকে হোম কোয়ারেন্টাইনে রয়েছেন।

অপরজনকে আজ রির্পোট পাওয়ার পর হোম কোয়ারেন্টানে থাকার নির্দেশনা দেওয়া হয়েছে। পুরো বিষয়টিতে নজরদারী রাখছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স।

এ রির্পোট লেখা পর্যন্ত রাত পৌনে ১২টায় বিষয়টি নিশ্চিত করে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.রতন খীসা বলেন, ইতোপূর্বে হাসপাতালের ১জন স্টাফ করোনা আক্রান্ত হওয়ার পর সুস্থ্য হয়ে দায়িত্বে ফিরে এসেছেন। ৭ জুন রাতে প্রাপ্ত রির্পোটে নতুন করে আরো ৩জন দেহে ‘করোনা’ পজেটিভ পাওয়া গেছে। পুরো বিষয়টি আমরা নজরদারী করছি। সবাইকে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে চলার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: করোনা, করোনা সনাক্ত
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন