মানিকছড়িতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিহত ১, আহত ১

নিহত
মানিকছড়ি প্রতিনিধি:

মানিকছড়ি উপজেলায় আজ (বৃহস্পতিবার) রাত ৯টার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. হাবিবুর রহমান প্রকাশ হাবু (৫৫) নিহত ও অমর দাশ (৩০) আহত হয়েছে।

জানা গেছে, মানিকছড়ি উপজেলা সদরের মুসলিম পাড়া গ্রামের বাসিন্দা মো. হাবিবুর রহমান প্রকাশ হাবুর বাসার বিদ্যুতের সার্ভিস তারটি একটি চলন্ত গাড়ির সাথে লেগে ছিড়ে যায়। পরে মো. হাবিবুর রহমান ও অমর দাশ মিলে বিদ্যুতের সার্ভিস তার সংযোগের কাজ করছিলেন। এক পর্যায়ে বিদ্যুৎস্পৃষ্ট হলে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় দু’জনকে মানিকছড়ি সদর হাসপাতালে আনলে কর্তব্যরত চিকিৎসক মো. হাবিবুর রহমানকে মৃত ঘোষণা করেন এবং অমর দাশকে গুরুতর আহত অবস্থায় চমেক হাসপাতালে প্রেরণ করেন। এ সময় মানিকছড়ি সদর হাসপাতালের সামনে এক হৃদয় বিদারক পরিবেশের সৃষ্টি হয়।

এ রিপোর্ট লেখা পর্যন্ত হাসপাতালের সামনে হাজার হাজার মানুষের ভীড় ও আত্মীয় স্বজনের কান্নায় হাসপাতাল এলাকার পরিবেশ ভারী হয়ে উঠেছে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন