মোদির আমন্ত্রণে ভারত সফরে মিয়ানমারের প্রেসিডেন্ট ইউ মিন অং হ্লাইং

fec-image

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে চার দিনের রাষ্ট্রীয় সফরে ভারত পৌঁছেছেন মিয়ানমারের প্রেসিডেন্ট ইউ মিন অং হ্লাইং।

শনিবার (৩০ মে) তিনি বিহারের বুদ্ধগয়ায় পৌঁছালে তাকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত এক পোস্টে মিয়ানমারের প্রেসিডেন্টের আগমনকে স্বাগত জানিয়ে উল্লেখ করেন, এটি দুটি দেশের গভীর আধ্যাত্মিক ও ঐতিহাসিক সম্পর্কের প্রতিফলন। বিমানবন্দরে তাকে অভ্যর্থনা জানান বিহারের রাজ্যপাল লেফটেন্যান্ট জেনারেল (অব.) সৈয়দ আতা হাসনাইন।

ভারতে পৌঁছানোর পরই প্রেসিডেন্ট মিন অং হ্লাইং বৌদ্ধ ধর্মের পবিত্র তীর্থস্থান এবং ইউনেস্কো স্বীকৃত বিশ্ব ঐতিহ্যবাহী স্থান ‘মহাবোধি মন্দির’ পরিদর্শন করেন।

৩০ মে থেকে ২ জুন পর্যন্ত স্থায়ী এই সফরটি মিন অং হ্লাইংয়ের বর্তমান প্রেসিডেন্ট হিসেবে প্রথম ভারত সফর। তাঁর সঙ্গে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল রয়েছে, যেখানে রয়েছেন ক্যাবিনেট মন্ত্রী, শীর্ষ সরকারি কর্মকর্তা এবং ব্যবসায়িক নেতারা।

সূচি অনুযায়ী, আগামী ১ জুন নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে আনুষ্ঠানিক দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হবে। এ বৈঠকে দুই দেশের ঐতিহাসিক সম্পর্ক পর্যালোচনা এবং বিশেষ বিজনেস ফোরামে অংশগ্রহণের সুযোগ থাকবে। সফরের শেষ দিন ২ জুন, মুম্বাইয়ে ভারী শিল্প সংক্রান্ত আলোচনা, ব্যবসায়িক বৈঠক এবং বিভিন্ন স্থান পরিদর্শনের মধ্য দিয়ে এই গুরুত্বপূর্ণ সফর সম্পন্ন হবে।

সূত্র: উইয়ন নিউজ

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: প্রেসিডেন্ট, ভারত, মিয়ানমার
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন