রাঙামাটিতে ছাত্রদলের ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
স্টাফ রিপোর্টার:
রাঙামাটিতে জেলা ছাত্রদলের ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে বৃহষ্পতিবার সকালে রাঙামাটি শহরে জেলা বিএনপির কার্যালয় থেকে ছাত্রদলের উদ্যোগে বর্ণাঢ্য র্যালী বের করা হয়। র্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার জেলা বিএনপির প্রধান কার্যারয়ে এসে শেষ হয়।
এসময় র্যালীর নেতৃত্ব দেন রাঙামাটি জেলা ছাত্রদলের সভাপতি আবু সাদৎ মোঃ সায়েম, সিনিয়র সহ-সভাপতি মাহবুব, নাজিম উদ্দিন, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম তালুকদার, সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন প্রমুখ।
Facebook Comment


















