রাঙামাটিতে বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালিত


রাঙামাটিতে ১৭ তম বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালিত হয়েছে। মঙ্গলবার (২ এপ্রিল) বিকেলে জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসক মো. মোশারফ হোসেন খান এর সভাপতিত্বে দিবসটি উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তারা বলেন, রাঙামাটিতে ২২৭ জন অটিস্টিক শিশু রয়েছে। এসব শিশুদের নিয়ে একটি স্কুল গড়ে তোলা গেলে তারা অনেক কাজে আসবে। তাদের অবহেলা না করে বিশেষ যত্ন নিতে হবে। স্টিফেন হকিং বিখ্যাত বিজ্ঞানী। তিনি অটিস্টিক হলেও তার কাজের গতি দিয়ে সারাবিশ্বকে অবাক করে দিয়েছেন।
এসময় জেলা সমাজ সেবা বিভাগের উপ-পরিচালক মো. ওমর ফারুক, জেলা তথ্য অফিসের উপ-পরিচালক আব্দুল্লাহ আল মামুন, রাঙামাটি প্রেস ক্লাবের সভাপতি সাখাওয়াত হোসেন রুবেল, জেলা প্রতিবন্ধী স্কুল পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক নুরুল আবছারসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

















