রাঙামাটিতে ব্রিফিংয়ে যা বললেন র‍‍্যাব কমান্ডার

fec-image

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাঙামাটিতে শান্তির সুবাতাস বই এ লক্ষ্যে র‍‍্যাব কাজ করছে বলে মন্তব্য করেছেন, র্যাব সেভেন হাটহাজারী কোম্পানী কমান্ডার সাইফুর রহমান। বুধবার (১১ ফেব্রুয়ারি) বিকেলে রাঙামাটি সরকারি কলেজ মাঠে নির্বাচন সংক্রান্ত সাংবাদিকদের কাছে ব্রিফ করার সময় তিনি এ কথা বলেন।

তিনি বলেন, রাঙামাটিতে ২১৩টি কেন্দ্র রয়েছে। তার মধ্যে কিছু দুর্গম কেন্দ্র রয়েছে। এ দুর্গম কেন্দ্রগুলোতে প্রয়োজন বোধে র‍‍্যাব’র হেলিকপ্টার কাজ করবে।

তিনি আরও বলেন, যেখানে আমাদের যাওয়ার সুযোগ রয়েছে সেখানে আমাদের এক প্লাটুন সৈন্য, অফিসার যাবে এবং আরও কিছু সৈন্য আনা হবে। আমাদের সাদা পোশাকে ইন্টেলিজেন্স কাজ করছে।

প্রধান উপদেষ্টা, স্বরাষ্ট উপদেষ্টা এবং র‍‍্যাব’র ডিজির নির্দেশনা মেনে অবাধ, নিরপেক্ষ, সুষ্ঠু এবং বিশ্বাসযোগ্য নির্বাচন অনুষ্ঠিত করার লক্ষ্যে সেনাবাহিনী, পুলিশ,আনসার, র্যাব মিলেমিশে সুন্দর একটি নির্বাচন উপহার দিতে পারবো বলে আমরা বিশ্বাস করি।

র‍‍্যাব’র এ কর্মকর্তা বলেন, র‍‍্যাব কাজ করছে। গতকাল (১০ ফেব্রয়ারি) আমরা রাঙ্গুনিয়া উপজেলার রাণিরহাট এলাকায় দুধর্ষ আসামী আটক করেছি। উদ্ধর্তন কর্তৃপক্ষ নির্দেশ দিয়েছে রাঙামাটিতে যেন শান্তির সুবাতাস বই সেজন্য র‍‍্যাব কাজ করছে। আমাদের অধীনে ৪১টি ভোট সেন্টার রয়েছে।

তিনি আরও বলেন, র‍‍্যাব সেভেন ৫টি আসন তথ্য ফটিকছড়ি, হাটহাজারী, রাউজান, রাঙ্গুনিয়া এবং রাঙামাটি আসনে কাজ করছে। আশা রাখছি সুন্দর নির্বাচন অনুষ্ঠিত হবে।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: রাঙামাটি
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন