রাঙ্গামাটিতে জেলা তথ্য অফিসের আয়োজনে মহিলা সমাবেশ অনুষ্ঠিত


রাঙ্গামাটিতে জেলা তথ্য অফিসের আয়োজনে মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১০ই মার্চ) সকালে জেলা তথ্য অফিসের আয়োজনে রাঙ্গামাটির কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের হলরুমে অনুষ্ঠিত মহিলা সমাবেশে বক্তারা বক্তারা বলেন, একজন নারীর যদি সচেতনতা বিষয়ে সকল তথ্যগুলো জানা থাকে তাহলে আরেকজনকে উদ্ভুদ্ধ করা যায়, আর তথ্যগুলো সে যদি না জানে তাহলে অজানায় থেকে যায়।
মাননীয় প্রধানমন্ত্রী প্রত্যকটা ক্ষেত্রে নারীদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য দেশের উন্নয়নের ধারাবাহিকতায় কাজ করে যাচ্ছেন। আমরা শুধুমাত্র অনুষ্ঠানে গিয়ে শুনলাম, সমাবেশে গেলাম এটুকুই নয় এটাও একটা মূল্যবোধ আছে কিন্তু সেই মূল্যবোধকে কাজে লাগাতে হবে। বার্ষিক কর্মসম্পাদন চুক্তি’র (এপিএ) আওতায় প্রধানমন্ত্রী ১০টি বিশেষ উদ্যোগে ব্রান্ডিং বিষয়, মুক্তিযুদ্ধের চেতনায় উন্নত রাষ্ট্র ও জাতি গঠনে দেশের অগ্রগতি অর্জন, সাফল্য ও লক্ষ্যসমূহ সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার অঙ্গীকার বর্তমান সরকারের ভিশন ২০৪১ মহিলা সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এছাড়াও দেশের অগ্রগতি অর্জন, সাফল্য ও লক্ষ্যসমূহের সাথে জনসমৃদ্ধতা বৃদ্ধির লক্ষ্যে, মানব পাচার, মাদক, সন্ত্রাস, গুজব, জঙ্গিবাদ ও নাশকতা, ইভটিজিং, বাল্যবিবাহ প্রতিরোধ, নৈতিকতা মূল্যবোধ সম্পর্কিত সচেতনতা, তথ্য অধিকার, অটিজম, স্বাস্থ্য ও সামাজিক ইস্যুভিত্তিক বিষয়ে জনগণকে পরামর্শ প্রদান করা হয়।
কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ শ্যামল বড়ুয়ার সভাপতিত্বে সদর উপজেলা চেয়ারম্যান শহীদুজ্জামান মহসিন রোমান, জেলা তথ্য অফিসের উপ-পরিচালক কৃপাময় চাকমা, মহিলা ভাইস চেয়ারম্যান নাসরিন ইসলাম, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক হোসনে আরা বেগম, সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক রুপনা চাকমা প্রমূখ বক্তব্য রাখেন।

















