Notice: Trying to get property 'post_excerpt' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 56

Notice: Trying to get property 'guid' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 58

রাঙ্গামাটিতে বিভিন্ন দূর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে আর্থিক অনুদান

রাঙ্গামাটি প্রতিনিধি:

রাঙ্গামাটিতে বিভিন্ন দূর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবার, ক্লাব ও সংগঠনকে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের অর্থায়নে অনুদানের চেক প্রদান করা হয়েছে।

সোমবার (২৫ ফেব্রুয়ারি) সকালে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ সভাকক্ষে রাঙ্গামাটি সদর ও কাউখালী উপজেলার বিভিন্ন এলাকার ক্ষতিগ্রস্থ পরিবার, ক্লাব ও সংগঠনের মধ্যে ১০ লাখ ৫০ হাজার টাকার অনুদানের চেক প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু সংসদীয় কমিটির সদস্য দীপংকর তালুকদার এমপি।

এসময় তিনি বলেন, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর যে ক্ষতি হয়েছে তা সরকারের পক্ষে দূর করা সম্ভব নয়। এই আর্থিক সাহায্য তাদের পাশে থেকে তাদের আগামী দিনের পথ চলাকে একটু বেগবান করতে চেষ্টা চালিয়ে যাওয়া মাত্র।

এসময় রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমার সভাপতিত্বে চেক বিতরণ অনুষ্ঠান রাঙ্গামাটি জেলা পরিষদ সদস্য অংসুই প্রু চৌধুরী, রাঙ্গামাটি জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা ছাদেক আহমদ, পরিষদের হিসাব ও নিরীক্ষা কর্মকর্তা খোরশেদুল আলম চৌধুরীসহ অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

 

 

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: রাঙ্গামাটিতে বিভিন্ন দূর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে আর্থিক অনুদান
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন