রাঙ্গামাটি জেলা চ্যাম্পিয়ন রাজনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় দল


রাজস্থলী উপজেলা চ্যাম্পিয়ন তাইতং পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়কে হারিয়ে রাঙ্গামাটি জেলা চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে লংগদু উপজেলা চ্যাম্পিয়ন রাজনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালক দল।
১০ মে রোববার সকালে অনুষ্ঠিত রাঙ্গামাটি সদরে মারি স্টেডিয়ামে অনুষ্ঠিত গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬-এর ফাইনাল খেলায় রাস্থজলীকে ৫-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় লংগদু উপজেলা দল।
খেলা শেষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চ্যাম্পিয়ন ও রানার্সাপ দলের হাতে ট্রফি ও মেডেল তুলে দেন পার্বত্য বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী এডভোকেট দিপেন দেওয়ান।
এসময় জেলা প্রাথমিক শিক্ষা অফিসার কফিল উদ্দিনসহ আরও উপস্থিত ছিলেন সাবেক উপমন্ত্রী মনি স্বপন দেওয়ান, রাঙ্গামাটি পৌরসভার সাবেক মেয়র সাইফুল ইসলাম ভুট্টু, বিএনপি নেত্রী মৈত্রী চাকমা প্রমুখ।
এর আগে ৬ মে বুধবার রাঙ্গামাটি সদরে কাপ্তাই উপজেলার বিরুদ্ধে লংগদু উপজেলার চ্যাম্পিয়ন হিসেবে মাঠে নামে রাজনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালক দল। কাপ্তাই বালক দলের বিপক্ষে ৩-০ গোলে জয় পেয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে রাজনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালক দল।
৮ মে শুক্রবার সকাল ৯টায় কাউখালী উপজেলা দলের বিপক্ষে রাজনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালক দল ৪-১ গোলে জিতে সেমিফাইনাল নিশ্চিত করে। পরে ৯ মে সেমিফাইনালে বাঘাইছড়িকে ৪-১ গোলে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে রাজনগর বালক দল।

















