রাজস্থলীতে পুলিশের অভিযানে গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি আটক

fec-image

রাঙামাটির রাজস্থলী উপজেলার চন্দ্রঘোনা থানা পুলিশ এর অভিযানে গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামী টিটু রাম দেকে (২৫) গ্রেফতার করা হয়েছে। তিনি রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া ইউনিয়ন এর ছাগলখাইয়া এলাকার প্রতিক দে এর পুত্র।

চন্দ্রঘোনা থানার ওসি মুহাম্মদ শাহজাহান কামাল বলেন, গতকাল বুধবার (১৫ জানুয়ারি) রাত ১০ টা ৪৫ মিনিটে থানার এএসআই মীর মো. মনির হোসেন এবং এএসআই ধনেশ্বর ত্রিপুরা সঙ্গীয় ফোর্সসহ বাঙ্গালহালিয়া ইউনিয়নের ছাগলখাইয়া এলাকায় অভিযান পরিচালনা করে নারী ও শিশু মামলা নং-৪১/১৭, ধারা-নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০(সং-০৩) ১১(গ) এর সিআর গ্রেফতারী পরোয়ানা ভূক্ত আসামী টিটু রাম দেকে (২৫) গ্রেফতার করা হয়েছে।

পুলিশ জানান, আসামিকে বৃহস্পতিবার সকালে রাঙামাটি বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন