রাজস্থলীতে প্রান্তিক কৃষকদের মাঝে সার ও ধান বীজ বিতরণ

fec-image

কৃষি সমৃদ্ধি এই শ্লোগানকে সামনে রেখে রাজস্থলী উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২১ এপ্রিল) সকালে উপজেলা কৃষি অফিসের সামনে উপজেলা কৃষি কর্মকর্তা মাহবুব আলম রনি এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত উপজেলা চেয়ারম্যান উবাচ মারমা উপস্থিত থেকে এ প্রণোদনা বিতরণ করেন।

এতে উপজেলার তিনটি ইউনিয়নের পাঁচশত জন প্রান্তিক কৃষকের মাঝে কৃষি প্রণোদনা বিতরণ করা হয়। জনপ্রতি কৃষককে আউশ উপসি জাতের ধান ৫ কেজি, ডিএপি সার ২০ কেজি ও এমওপি সার ১০ কেজি হারে বিতরণ করা হয়।

এ সময় উপজেলা নির্বাহী অফিসার শান্তনু কুমার দাশ, ইউপি সদস্য, সাংবাদিক বৃন্দ সহ বিভিন্ন উপসহকারী কৃষি কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Notice: Trying to access array offset on value of type bool in /home/parbatta/public_html/wp-content/themes/artheme/ar_framework/functions_custom.php on line 255
আরও পড়ুন