রামগড় সদর এলাকায় সিএনজিতে আগুন ও ভাংচুর

8.12.13

উপজেলা প্রতিনিধি, রামগড় :

১৮ দলীয় জোটের তৃতীয় দফার অবরোধে দ্বিতীয় দিন ও খাগড়াছড়ি জেলায় হরতালে আজ রবিবার সন্ধ্যা সাড়ে ৭টার সময় খাগড়াছড়ির রামগড় সদরের সোনাইপুল এলাকায় আবদুল মতিনের  সুমী এন্ড সিয়াম এন্টারপ্রাইজ নামের একটি সিএনজিতে আগুন ও ভাংচুর এবং রামগড় কমপাড়ায় মনির আহাম্মদের জীয়ান এন্ড সজীব নামের একটি সিএনজি ভাংচুর করেছে দুর্বৃত্তরা।

উপজেলা সিএনজি চালক সমিতির সভাপতি রফিকুল ইসলাম (খালু) জানান, যাত্রীবাহি সিএনজি দুটিতে একই সময় মুখোশধারী দুর্বৃত্তরা ভাংচুর ও আগুন ধরিয়ে পালিয়ে যায় ।

এদিকে রামগড় থানা সাব-ইনপ্টের শহিদুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি জানান, তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন