রামুতে আল নজির ফাউন্ডেশনের পরিচালককে সংবর্ধনা
আব্দুল হামিদ:
রামু উপজেলার গর্জনিয়া ইউনিয়নের পক্ষ থেকে আল নজির ফাউন্ডেশনের পরিচালক ড.শাইখ মোহাম্মদ হারুন আজিজি নদভীকে সংবর্ধনা দেওয়া হয়েছে।
শনিবার বেলা ১১টায় গর্জনিয়া উচ্চ বিদ্যালয় হল রুমে এ অনুষ্ঠান হয়।
সহাকারী শিক্ষক মো: জাকারিয়ার পরিচালনায় পবিত্র কোরআন তেলোয়াতের মাধ্যমে শুরু হওয়া সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গর্জনিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান তৈয়ব উল্লাহ চৌধুরী।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ফাউন্ডেশনের পরিচালক উপস্থিত স্কুল ছাত্র ছাত্রীদের উদ্যোশে বলেন, শিক্ষা ছাড়া কোন জাতিই উন্নতির শিখরে পৌছাতে পারে না। তিনি পবিত্র কোরআনের উদ্ধৃতি দিয়ে আরো বলেন, সর্ব প্রথম আল্লাহ রাব্বুল আলামীন পড়ার কথাই বলেছেন। তাই তিনি সকল ছাত্র ছাত্রীদের উন্নত ভবিষ্যত গড়ার জন্য পড়া লেখার বিকল্প নেই বলে জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, আওয়ামী লীগ নেতা ও বিদ্যালয়ের শিক্ষানুরাগী সদস্য হাবিব উল্লাহ চৌধুরী, প্রধান শিক্ষক এইচ.এম মনিরুল ইসলাম, আল নজির ফাউন্ডেশনের সেক্রেটারী মাওলানা আব্দুর রাজ্জাক, সিনিয়র শিক্ষক আহমেদ শাহ বাবুল, মাওলানা আবু মুছা কুতুবী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন, আল নজির ফাউন্ডেশনের পরিচালক মাওলানা মাহমুদুল হাসান, সিনিয়র শিক্ষক আবুল কাসেম, ফকর উদ্দীন, মিল্টন দত্ত, সুকুমার বড়ুয়া, ইউপি সদস্য মো: ইউসুফ প্রমূখ।
উল্লেখ্য, গর্জনিয়া বড়বিলের আল নজির ফাউন্ডেশন দীর্ঘকাল আত্ম মানবতার সেবায় নিয়োজিত রয়েছে। উক্ত ফাউন্ডেশন বিগত দিনগুলোতে বন্যার্তদের পাশে দাঁড়িয়ে ত্রান বিতরণ, হত দরিদ্র জনগোষ্ঠীর মাঝে শীত বস্ত্র বিতরণ, প্রত্যন্ত অঞ্চলে বিশুদ্ধ পানীয় জলের জন্য গভীর নলকূপ স্থাপন, অসমর্থদের চিকিৎসা সেবা , এতিম অসহায়দের খাদ্য সামগ্রী , মুক্তিযোদ্ধাদের আংশিক ভাতা প্রদান, গরীব মেধাবী ছাত্র ছাত্রীদের শিক্ষা বৃত্তি , রমজান মাসে ইফতার সামগ্রী বিতরণসহ নানান ধরনের কর্মসূচী হাতে নিয়েছে।
অপরদিকে শনিবার সকাল ৮টার সময় গর্জনিয়া বড়বিলের এমদাদিয়া আজিজুল উলুম মাদ্রাসায় ড. আল্লামা শাইখ হারুন আজিজিকে প্রদান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃতি ছাত্র ছাত্রীদের মাঝে সনদ বিতরণ করেন।
এসময় উক্ত মাদ্রাসার সিনিয়র শিক্ষক মাওলানা গোলাম কাদের ও বিশিষ্ট আলেমে দ্বীন ইমাম জাফর সাদেকসহ শিক্ষক ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


















