রামুতে সোনালী অতীত ফুটবল ক্লাবের ফাইনালে চ্যাম্পিয়ন ক্ষেমেশ বড়ুয়া দল

উপজেলা প্রতিনিধি, রামু :

কক্সবাজারের রামু খিজারী আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে শনিবার সোনালী অতীত ফুটবল ক্লাবের আয়োজিত সর্বশেষ ফাইনাল খেলায় মোহাম্মদ ওবাইদুল হক চেয়ারম্যান ফুটবল দলকে ১ -০ গোলে পরাজিত করে ক্ষেমেশ বড়য়া’র দল চ্যাম্পিয়ন হয়েছে। বিকেল ৪ টায় প্রতিদ্বন্ধিতাপূর্ণ এই খেলায় প্রথমার্ধে ক্ষেমেশ বড়ুয়া ফুটবল দলের খেলোয়াড় ১ গোল করে দলকে এগিয়ে নেন। খেলার দ্বিতীয়র্ধে দর্শকপূর্ণ মাঠে আক্রমণ পাল্টা আক্রমনের চরম উত্তেজনাপূর্ণ খেলায় কোন গোল করতে পারেনি ওবাইদুল হক চেয়ারম্যান ফুটবল দল। এর পর ক্ষেমেশ বড়ুয়া ফুটবল দল চ্যাম্পিয়ণ হওয়ার গৌরব অর্জন করে। 

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কক্সবাজার-৩ আসন থেকে বেসরকারী ভাবে নির্বাচিত সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল। বিশেষ অতিথি ছিলেন রামু থানার ওসি অপ্পেলা রাজু নাহা, উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক শামসুল আলম, কাউয়ারখোপ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা শামসুল আলম, কক্সবাজার জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক অধ্যাপক জসিম উদ্দিন, কক্সবাজার জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি মোঃ জাহেদ উল্লাহ, মুক্তিযোদ্ধা মাস্টার ফরিদ প্রমুখ। 

এতে সভাপতিত্ব করেন  রামু সোনালী অতীত ফুটবল ক্লাবের সভাপতি ছিদ্দিক আহমদ। উত্তেজনাপূর্ণ ও আকর্ষণীয় এ ফাইনাল খেলাটি দেখতে স্টেডিয়ামের গ্যালারিতে শত শত দর্শকের সমাগম ঘটে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন