রামুতে ১ লাখ ৩০ হাজার ইয়াবাসহ যুবক আটক

fec-image

কক্সবাজারের রামুতে বিপুল পরিমাণ ইয়াবাসহ এক যুবককে আটক করেছে পুলিশ। মঙ্গলবার, ২ সেপ্টেম্বর বিকেল ৪টায় রামু থানাধীন রাজারকুল ইউনিয়নের মধ্যম ঘোনারপাড়া নতুন কবরস্থানের দক্ষিণ পাশে পাঞ্জেখানা-সোনাইছড়ি সড়কে এ অভিযান চালায় রামু থানা পুলিশ।

আটক যুবক আবু তাহের (২৫) কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের ঘিলাতলী এলাকার সুলতান আহমদের ছেলে। অভিযানে তার কাছ থেকে ১ লাখ ৩০ হাজার পিস ইয়াবা ও একটি কালো রঙের জিক্সার মোটরসাইকেল জব্দ করা হয়।

রামু থানার ওসি আরিফ হোসাইন ইয়াবাসহ আবু তাহের নামের এক যুবককে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন এ ঘটনায় আটক আসামির বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

 

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: কক্সবাজার, রামু
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন