রামু কলেজ সরকারীকরণের দাবীর সাথে স্থানীয় সাংবাদিকদের একাত্মতা প্রকাশ
আবদুল্লাহ নয়ন, কক্সবাজার:
রামু কলেজ সরকারীকরণ দাবীর সাথে রামুর সাংবাদিক সমাজ একাত্মতা প্রকাশ করেছেন। বৃহস্পতিবার বিকালে রামু কলেজে শিক্ষক-কর্মচারীদের সাথে সাংবাদিকদের এক মতবিনিময় সভায় এ একাত্মতা প্রকাশ করা হয়।
রামু কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ আবদুল হক এর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত মতবিনিময় সভায় উপস্থিত সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন রামু প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সুনীল বড়ুয়া, অর্থ সম্পাদক সোয়েব সাঈদ, রামু প্রেস ক্লাবের সদস্য ওবাইদুল হক নোমান, আল-মাহামুদ ভূট্টো ও খালেদ হোসেন টাপু।
শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক পরিমপরিমল কান্তি পাল, আবু তাহের, সুপ্রতিম বড়ুয়া, জাফর আলম, প্রভাষক মোহাম্মদ আবু তাহের, হারুন-অর-রশিদ, ইসরাত জাহান, আ.ম.মো জহির, এ.কে.এম ফজলুল হক, শহিদুল হক কাজল, অহিদুল কবির,। সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন নুরুল ইসলাম সেলিম, দর্পন বড়ুয়া, নীতিশ বড়ুয়া, খালেদ শহীদ, এইচ.বি পান্থ, আবদুলাহ আল-মামুন, আবুল কাশেম, হাসান তারেক মুকিম, অর্পণ বড়ুয়া এবং শিক্ষকদের মধ্যে উপস্থিত ছিলেন আক্তার জাহান, প্রধীর রঞ্জন, প্রণতিদাশ গুপ্তা, মনির আহমদ, মোঃ আলমগীর, হুমাইরা আক্তার, মোঃ হোছাইন, সোলতানা রাজিয়া, প্রদর্শক মানসী বড়ুয়া, সহ-লাইব্রেরীয়ান ভূবন বড়ুয়া, ববিতা বড়ুয়া, নীতিপূর্ণ বড়ুয়া, হিসাব রক্ষক মোঃ আলাউদ্দিন, মোঃ মিজানুল হক, কাকন বড়ুয়া, সঞ্জু বড়ুয়া, বিতশোক বড়ুয়া, নরেশ বড়ুয়া, মঈন উদ্দিন কাদেরী, নুরুল কবির, আহমদ হোছাইন, শাহ আলম, রীনা মল্লিক প্রমূখ।
সভা পরিচালনা করেন অধ্যাপক এ.কে.এম ফজলুল হক।
সভায় বক্তারা বলেন, স্বাধীনতার ৪৩ বছর পরও কক্সবাজারের সবচেয়ে প্রাচীনতম জনপদ রামুতে গড়ে উঠেনি উচ্চ মাধ্যমিক পর্যায়ের কোন সরকারী শিক্ষা প্রতিষ্ঠান। আগামী ৩ সেপ্টেম্বর রামু সফরকালে প্রধানমন্ত্রী এলাকার একমাত্র সর্বোচ্চ বিদ্যাপিঠ রামু কলেজকে সরকারী করণের ঘোষণা দেবেন এমনই আশা করছেন সাংবাদিক ও শিক্ষক সমাজ।


















