Notice: Trying to get property 'post_excerpt' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 56

Notice: Trying to get property 'guid' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 58

রুমায় কারিতাসের প্রকল্প সমাপনী সভা

????????????????????????????????????

রুমা প্রতিনিধি:

বান্দরবান জেলার রুমা উপজেলায় স্বেচ্ছাসেবী সংগঠন কারিতাস’র একটি প্রকল্পের কার্যক্রম সমাপনী ও শিক্ষনীয় সহভাগিতা সভা অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় বম কমিউনিটি সেন্টারে মঙ্গলবার বেলা ১১টায় এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান অংথোয়াইচিং মারমা।

উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জিংসমলিয়ান বম। এছাড়াও ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপেপ্লেক্সের মেডিকেল অফিসার মোহাম্মদ মোমিনূল ইসলাম ও উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মোহাম্মদ আব্দুচ সালাম।

প্রকল্পের কার্যক্রম সমাপনী ও শিক্ষনীয় সহভাগিতা সভার প্রথম পর্বে বাজারজাত সংযোগ কর্মকর্তা উজ্জল চাকমা মালটিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে প্রকল্প চলাকালীন সময়ে সুবিধা-অসুবিধা, সাফল্য-ব্যর্থতা পরিকল্পনা ও কার্যক্রমের ধারাবাহিক বাস্তবায়নের ধাপ নিয়ে আলোচনায় উপস্থাপিত হয়।

প্রকল্প বাস্তায়ন শিক্ষনীয় অভিজ্ঞতা নিয়ে আলোচনায় বক্তারা বলেন, শুধু উৎপাদনের দিকে জোড় দিলেই উপকার ভোগিদেরও আয় বাড়বেনা। তাই বাজাতজাতকরণের উপর সমানভাবে জোর দিতে হবে। এতে তাদের আর্থিক স্বচ্ছলতা বৃদ্ধি পাবে। কোনো উপকরণ প্রদানের পর তা সঠিক প্রয়োগের বেলায়ও নিবিড় তত্ত্বাবধানের উপর জোর দিতে হবে।

প্রকল্প শিক্ষনীয় সহভাগিতা এ সভায় উপকারভোগী ছাড়াও সরকারি-সেকরারি সংস্থা প্রতিনিধি ও জনপ্রতিনিধিরা স্বত:স্ফূর্ত ভাবে অংশ নেয়।

উপজেলা সমাজ উন্নয়ন কর্মকর্তা পরানধন চাকমা জানান, সরকার ইউকে-এইড্ অর্থায়নে ইউপি-সিঁড়ি’র সহযোগিতায় কারিতাস-ইএসএলইপি-সিএইচটি প্রকল্পটি ২০১১সালে সেপ্টেম্বর মাস থেকে রুমা উপজেলায় এ কার্যক্রম শুরু হয়। দাতা সংস্থার সঙ্গে চুক্তি অনুযায়ী ৩০ আগষ্ট এ প্রকল্পের কার্যক্রম শেষ হচ্ছে বলেও জানান সংশ্লিষ্টরা।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন