খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে

রোগী দেখতে গিয়ে সহায়তার আশ্বাস দিলেন জেলা বিএনপির উপদেষ্টা জাকিয়া জিনাত বিথী

fec-image

অসুস্থ রোগীদের দেখতে রাতে হাসপাতালে ছুটে গেছেন খাগড়াছড়ি জেলা বিএনপির প্রধান উপদেষ্টা জাকিয়া জিন্নাত বিথী। গত রাতে ৯ টার দিকে আকস্মিকভাবে জেলা সদর হাসাপাতালে যান। এ সময় হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে ভর্তিকৃত রোগীদের সাথে সময় কাটান। খোঁজ খবর নেন এবং প্রয়োজনীয় চিকিৎসা সহায়তার তথ্য নেন।

সদর হাসপাতালে জাকিয়া জিনাত বিথীর এমন উপস্থিতিতে চিকিৎসাধীন থাকা রোগীদের মাঝে এক ধরণের কৌতুহল দেখা দেয়। অনেক রোগীর স্বজনও জাকিয়া জিনাত বিথীকে দেখতো উৎসুক হয়ে ছুটে আসে।

জেলা বিএনপির উপদেষ্টা জাকিয়া জিনাত বিথী জানান, আমাদের এ মুহুর্তে সামর্থ্য নেই। তারপরও সাধ্যমতো চেষ্টা করছি অসহায়, দুঃস্থদের পাশে দাঁড়ানোর। ভরসা দেয়ার চেষ্টা করছি। আর্থিকভাবে না পারলে অসহায় মানুষগুলোর সামনে গিয়েও সমব্যথিত হওয়ার পাশাপাশি সাহস দেয়ার চেষ্টা করছি। আল্লাহ যদি সামনে সুযোগ দেন তাহলে অসুস্থ মানুষগুলো যাতে অর্থ কষ্টে বিনা চিকিৎসায় না থাকেন সেজন্য সর্বোচ্চ সহযোগীতা করার ইচ্ছে আছে জানিয়েছেন জাকিয়া জিনাত বিথী। দিনভর নানা ব্যস্ততার মাঝে সুযোগ পেলেই অসুস্থ মানুষগুলোর খবর নেয়ার চেষ্টা করি। চিকিৎসার দিক নির্দেশনা দিয়ে সাহস দিই।

খাগড়াছড়ি জেলার সকল সম্প্রদায়ের মানুষের সাথে সৌহার্দ্য ও সম্প্রীতির বার্তা নিয়ে ছুটছেন জাকিয়া জিনাত বিথী। আগামি জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীক মনোনীত প্রার্থী ওয়াদুদ ভূইয়ার পক্ষে প্রচারণা চালাচ্ছেন। ঘরে ঘরে গিয়ে ভোট চাচ্ছেন ভোটারদের কাছে। প্রচারণায় গিয়ে খুব অল্প সময়ে মানুষের কাছে জনপ্রিয় হয়ে উঠছেন তিনি।

জাকিয়া জিনাত বিথী জানান, মানুষের জন্যে কাজ করতে চাই। তারা আমাদের মতো রাজনৈতিকদের কোন দাম নেই। দীর্ঘ বছর ধরে মানুষের জন্যে কাজ করে যাচ্ছে ওয়াদুদ ভূইয়া। বিএনপি ও ধানের শীষ জেলার মানুষের প্রাণের স্পন্দন। ওয়াদুদ ভূইয়া পাহাড়বাসীর জন্যে কি করেছেন তা প্রচারণায় গিয়ে বুঝতে পারছি। এমন জনপ্রিয় নেতার জন্যে কাজ করতে গিয়ে ব্যাপক উৎসাহ ও সাড়া পাচ্ছি জানিয়েছেন তিনি।

জাকিয়া জিনাত বিথী জেলা বিএনপির প্রধান উপদেষ্টা ছাড়াও জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূইয়ার সহধর্মিণী।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: ওয়াদুদ ভুঁইয়া, খাগড়াছড়ি, জেলা বিএনপি
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন