খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ারে গেলেন ওয়াদুদ ভুইয়া

fec-image

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজখবর নিতে রাজধানীর এভায়কেয়ার হাসপাতালে যান খাগড়াছড়ি আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী ওয়াদুদ ভুইয়া।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) রাতে এভারকেয়ার হাসপাতালে পৌঁছে বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজখবর নেন তিনি।

ফেসবুক পোস্টে এভারকেয়ার হাসপাতালের কয়েকটি ছবি শেয়ার দিয়ে ওয়াদুদু ভুইয়া সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করেন এবং দ্রুত আরোগ্য লাভের জন্য দেশবাসীর নিকট দোয়া চান।

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে প্রায় ২ সপ্তাহ ধরে চিকিৎসাধীন খালেদা জিয়া। প্রায় ৮০ বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে হৃদরোগ, ডায়াবেটিস, আর্থ্রাইটিস, লিভার সিরোসিস, কিডনির জটিলতাসহ নানা শারীরিক অসুস্থতায় ভুগছেন।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: ওয়াদুদ ভুঁইয়া, খাগড়াছড়ি, বিএনপি
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন