রোহিঙ্গা ক্যাম্প ঘুরে গেলেন যুক্তরাষ্ট্র জেনোসাইড ওয়াচ এর তিন স্কলার

fec-image

টেকনাফের চাকমারকুল ২১ নং রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন যুক্তরাষ্ট্র জেনোসাইড ওয়াচ (Genocide Watch, USA) এর তিন সদস্য। এরা হচ্ছেন, সংস্থার প্রতিষ্ঠাতা প্রফেসর গ্রেগরি হাওয়ার্ড স্ট্যানলন এর নেতৃত্বে তিন সদস্যের জেনোসাইড স্কলার প্রতিনিধি দল।

রবিবার (২৭ মার্চ) সকাল সাড়ে ১১টা থেকে দুপুর সোয়া ২টা পর্যন্ত ক্যাম্পে অবস্থান করেন।

টেকনাফস্হ ১৬ আর্মাড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) অধিনায়ক এসপি তারিকুল ইসলাম তারিক জানান, পরিদর্শনকালে প্রতিনিধি দল ক্যাম্পের ইনচার্জ (CiC) এর সাথে সাক্ষাৎ করেন এবং এ/১ ব্লক ঘুরে দেখেন ।

এ সময় প্রতিনিধি দল ২০১৭ সালে মিয়ানমারে গনহত্যা চলাকালীন পরিস্থিতি সম্পর্কে কয়েকজন সাধারণ রোহিঙ্গার সাথে কথা বলেন। পরিদর্শন শেষে দুপুর সোয়া ২টার দিকে প্রতিনিধি দল চাকমারকুল ক্যাম্প ত্যাগ করেন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন