র‍্যাংকিংয়ে ৪৫তম সাগর

fec-image

প্যারিসের ইনভেলিডস স্টেডিয়াম আরচ্যারির ভেন্যু। আজ রিকার্ভ পুরুষ ব্যক্তিগত ইভেন্টের র‌্যাংকিং লড়াই হয়েছে অনুশীলন ভেন্যুতেই। বাংলাদেশের আরচ্যার সাগর ইসলামের দিকে তাকিয়ে দেশবাসী। প্যারিসে আগত ক্রীড়াঙ্গনের সবার চোখও ছিল তার দিকে।

প্রায় ঘন্টা দু’য়েক সময় লেগেছে র‌্যাংকিং রাউন্ডের ৭২ তীড় ছুড়তে। বাংলাদেশের আরচ্যার সাগর প্রথম দিকে শীর্ষ দশের মধ্যেই ছিলেন। আকস্মিকভাবে একটি তীর বোর্ডেই রাখতে পারেননি। তখনই ছন্দপতন ঘটে। ৭২ তীর ছোড়া শেষে বাংলাদেশের সাগরের পয়েন্ট দাড়ায় ৬৫২। ৬৪ জনের মধ্যে অবস্থান ৪৫ তম।

র‌্যাংকিং রাউন্ডে সাগরের ৬৭০+ স্কোর গড়ার কীর্তি রয়েছে। অলিম্পিকে এর চেয়ে বিশ স্কোর কমই হয়েছে। এরপরও তৃপ্তির ঢেকুর সাগর ইসলামের কন্ঠে, ‘আমি অখুশি নই, একটি শট মিস না হলে আরেকটু ভালো হতে পারত অবস্থান। এরপরও অসন্তুষ্টি নেই।’ শট মিস হওয়ার কারণ সম্পর্কে বলেন, ‘আসলে এখানে আবহাওয়া একটু ভিন্ন ধরনের। তাই সব সময় তীড়ের উপর নিয়ন্ত্রণ ও অ্যাকুরেসি রাখা সম্ভব হয় না। একটা একটু অন্য রকম হয়েছে।’

র‌্যাংকিং রাউন্ডে ৬৪ জন আরচ্যার অংশগ্রহণ করেছেন। র‌্যাংকিংয়ের ভিত্তিতে এলিমিনেশন রাউন্ডে প্রতিদ্বন্দ্বি নির্ধারণ হয়। র‌্যাংকিংয়ে ৪৫ তম অবস্থান হওয়ায় ১/৩২ স্টেজে তুলনামূলক শক্তিশালী আরচ্যারই পাওয়ার সম্ভাবনা বেশি। তবে নিজের প্রতি আত্মবিশ্বাসী বাংলাদেশের আরচ্যার, ‘আমি সরাসরি খেলার যোগ্যতা অর্জন করেছি। যেই আসুক, আমি লড়তে পারব।’

বাংলাদেশ আরচ্যারি দলের জার্মান কোচ মার্টিন ফ্রেডরিক। তিনি সাগরের সম্ভাব্য প্রতিপক্ষ সম্পর্কে বলেন, ‘খুব সম্ভবত র‌্যাংকিংয়ে ২০তম ব্যক্তিকেই সাগর পাচ্ছে। সে টোকিও অলিম্পিকে রৌপ্য পদক জয়ী।’ অলিম্পিকে পদকজয়ী হলেও নিজের শিষ্যের প্রতি আশ্বাস রেখে বলেন, ‘সেও দশে দশ স্কোর করতে পারে, সাগরও পারে।’

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন