কোটাবিরোধী আন্দোলনে নিহতদের স্মরণে সারাদেশে দোয়া ও মোনাজাত

fec-image

কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সারাদেশে সহিংসতায় নিহতদের আত্মার মাগফেরাত ও আহতদের দ্রুত সুস্থতা কামনা করে শুক্রবার (২৬ জুলাই) দেশের সব মসজিদে দোয়া ও মোনাজাতের আয়োজন করা হবে। এছাড়া, আগামী রোববার (২৮ জুলাই) সুবিধাজনক সময়ে দেশের সব মন্দির, প্যাগোডা ও গীর্জায় প্রার্থনা করা হবে।

বৃহস্পতিবার (২৫ জুলাই) সন্ধ্যায় ধর্ম মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আবু বক্কর সিদ্দিকের সই করা এ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, কমপ্লিট শাটডাউনে আন্দোলন চলাকালে ব্যাপক অগ্নিসন্ত্রাস, নাশকতার কারণে মৃত্যুবরণকারীদের প্রতি শোক জ্ঞাপন ও আত্মার মাগফিরাত কামনা এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করে আগামীকাল শুক্রবার বাদ জুমা দেশের সব মসজিদে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হবে।

এছাড়া, আগামী রোববার সুবিধাজনক সময়ে দেশের সব মন্দির, প্যাগোডা ও গীর্জায় প্রার্থনা অনুষ্ঠিত হবে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন