লক্ষ্মীছড়িতে কৃষকলীগের সাধারণ সম্পাদক ইউসুফ আলীর রাজুর পদত্যাগ

 

উপজেলা প্রতিনিধি, লক্ষ্মীছড়ি :

খাগড়াছড়ি জেলার লক্ষ্মীছড়ি উপজেলা বাংলাদেশ আওয়ামী কৃষকলীগের সাধারণ সম্পাদক মো: ইউসুফ আলী রাজু পদত্যাগ করেছন বলে জানা গেছে। সম্প্রতি ইউসুফ আলী রাজুর স্বাক্ষরিত পদত্যাগ পত্র দলটির সভাপতির কাছে জমা দিয়েছেন। এছাড়াও উপজেলা আওয়ামীলীগ, জেলা আওয়ামীলীগ ও কেন্দ্রীয় কমিটির সভাপতি/ সম্পাদকের বরাবরে পদত্যাগের কপি প্রেরণ করে অবহিত চেয়েছেন।

সাংবাদিকদের কাছে দেয়া এক প্রেস বার্তায় ইউসুফ আলী রাজু বলেন, দলের ভেতরে ও বাহিরে কিছু কর্মকান্ড নিয়ে দীর্ঘ দিন ধরে বিরোধীতা করে আসছিলাম। কিন্তু বারবার দলের স্বার্থে মতামত তুলে ধরা হলেও নীতি নির্ধারণী মহল তা কর্ণপাত না করায় ব্যক্তিগত অসুবিধার কারণ দেখিয়ে দায়িত্ব থেকে অব্যাহতি নিতেই পদত্যাগ করার সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছি।

তবে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, অন্য কোন দলে যাব, কি যাব না-তা নিয়ে এখনো চিন্তা করিনি। পরে এ বিষয়ে সিদ্ধান্ত নিলেও নিতে পারি বলে ইউসুফ আলী রাজু জানান।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন