লামায় কিশোরের আত্মহত্যা

attohotta

স্টাফ রিপোর্টার:

বান্দরবানের লামায় বিষপান করে আসাদ উল্লাহ (১৭) নামে এক কিশোর আত্মহত্যা করেছে। শুক্রবার দুপুরের দিকে লামা পৌর এলাকার শীলেরতুয়া পাড়ায় এ ঘটনা ঘটে। আসাদ উল্লাহ ওই এলাকার আজিজ উল্লাহর ছেলে। পুলিশ ও স্থানীয়রা জানায়, দুপুরে পারিবারিক কলহের জের ধরে আসাদ উল্লাহকে তার মা-বাবা বকাঝকা করেন।

এর জের ধরে বিষপান করলে স্বজনরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এ সময় দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। লামা থানার ওসি মো. শাহ জাহান খান বিষয়টি নিশ্চিত করেছেন। 

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন