লেবাননে একদিনে আরও ৫৪ নিহত, মোট মৃত্যু ছাড়াল ১৪০০

fec-image

গত ২৪ ঘণ্টায় লেবাননে ইসরাইলি হামলায় অন্তত ৫৪ জন নিহত এবং ১৫৬ জন আহত হয়েছেন। এ নিয়ে ২ মার্চ থেকে শুরু হওয়া নতুন দফার সংঘাতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১,৪২২ জনে। একই সময়ে আহত হয়েছেন আরও ৪,২৯৪ জন। এ তথ্য জানিয়েছে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়। খবর আনাদোলু এজেন্সির।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরাইল বিমান হামলার পাশাপাশি স্থল অভিযান অব্যাহত রেখেছে।

২০২৪ সালের নভেম্বরে যুদ্ধবিরতি কার্যকর হলেও ২ মার্চ সীমান্ত এলাকায় হিজবুল্লাহর হামলার পর পুনরায় সংঘাত শুরু হয়। এরপর থেকে উভয় পক্ষই বিভিন্ন এলাকায় পাল্টাপাল্টি রকেট হামলা চালিয়ে আসছে।

হিজবুল্লাহর দাবি, লেবাননে ইসরাইলের চলমান হামলা এবং ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র-ইসরাইলের যৌথ অভিযানে ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হওয়ার প্রতিক্রিয়ায় এসব হামলা চালানো হচ্ছে।

এদিকে, দক্ষিণ লেবাননে স্থল অভিযানের সময় নিজেদের গুলিতে ইসরাইলি সামরিক বাহিনীর (আইডিএফ) এক সেনা নিহত এবং আরেকজন গুরুতর আহত হয়েছেন।

ইসরাইলি সামরিক কর্তৃপক্ষ কর্তৃপক্ষ শনিবার (৪ এপ্রিল) এ তথ্য নিশ্চিত করেছে।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: আন্তর্জাতিক, ইসরাইল হামলা, লেবানন
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন