সাজেকে পর্যটকবাহী জীপ খাদে পড়ে ১২ শিক্ষার্থী আহত

fec-image

রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক পর্যটন কেন্দ্রের সিজকছড়া এলাকায় পর্যটকবাহী চাঁদের গাড়ি (জীব) সাজেক থেকে ফেরার পথে নিয়ন্ত্রণ হারিয়ে গভীর পাহাড়ি খাদে পড়ে ১২ জন পর্যটক আহত হয়েছে। এদের মধ্যে তিনজনের অবস্থা গুরতর বলে জানিয়ে স্থানীয়রা।

আহতদের উদ্ধার করে খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠিয়েছে সেনাবাহিনী।

দুর্ঘটনার শিকার সকল পর্যটক নোয়াখালী মহিলা কলেজের শিক্ষার্থী বলে জানিয়েছে নোয়াখালী মহিলা কলেজের সহযোগী অধ্যাপক নুরুল আমিন।

বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার শিরিন আক্তার দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, আহতদের উদ্ধার করে খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন