সারাদেশে গুপ্তহত্যা চালাচ্ছে বিএনপি-জামায়াত জোট: কুজেন্দ্র লাল ত্রিপুরা

pic 04-11

খাগড়াছড়ি প্রতিনিধি :

খাগড়াছড়ি আসনের সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা বলেছেন, ‘বিএনপি জামাত জোট সারাদেশে প্রকাশ্যে পেট্রোল বোমা সন্ত্রাস করে নিরীহ মানুষ হত্যার পর এখন গুপ্তহত্যা চালাচ্ছে। বিএনপি নেত্রীর নির্দেশে আগুন সন্ত্রাস চালিয়ে সাধারণ মানুষ মেরেও তারা ক্ষান্ত হয়নি। এবার জামায়াতের সাথে হাত মিলিয়ে সারাদেশে জঙ্গীবাদ সৃষ্টি করে দেশের মানুষকে আতঙ্কে রেখেছে।’

আজ বুধবার সকালে খাগড়াছড়ি সদর উপজেলা আওয়ামীলীগ সভাপতি ও খাগড়াছড়ি পাজেপ সদস্য খোকনেশ্বর ত্রিপুরার নেতৃত্বে পাঁচটি ইউনিয়নের নবনির্বাচিত ইউনিয়ন সভাপতি, সাধারণ সম্পাদকরা খাগড়াছড়ি আসনের সংসদ সদস্য ও খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের সভাপতি জননেতা কুজেন্দ্র লাল ত্রিপুরা ও জেলা আ’লীগের সাধারণ সম্পাদক ও পাজেপ সদস্য জাহেদুল আলম এর সাথে শুভেচ্ছা বিনিময়কালে তিনি এসব কথা বলেন। এ সময় নির্বাচিত নেতারা ফুল দিয়ে পৃথক পৃথকভাবে উপস্থিত নেতৃবৃন্দদের স্বাগত জানান।

সাংসদ কুজেন্দ্র লাল নব নির্বাচিত ইউনিয়ন আওয়ামীলীগের নেতৃবৃন্দদের বঙ্গবন্ধুর আদর্শে উজ্জিবিত হয়ে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে আহবান জানিয়ে বলেন, পাহাড়ে আওয়ামীলীগ সরকারের সময়ে মানুষ সম্প্রীতির মাঝে শান্তিতে বসবাস করছে বলে।

এসময় খাগড়াছড়ি সদর উপজেলা আ’লীগের সভাপতি ও পার্বত্য জেলা পরিষদের সদস্য খোকনেশ্বর ত্রিপুরা, সম্পাদক চন্দ্রন কুমার দে, খাগড়াছড়ি সদর উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি নুরুল আজমসহ দলীয় নেতাকর্মীরা অনুষ্ঠানে অংশ নেয়।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন