সিলেটে এনসিপির জুলাই যাত্রার সূচনা


সিলেটে শুরু হয়েছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রা। শুক্রবার (২৫ জুলাই) বিকেল সাড়ে ৫টায় সিলেট নগরীর চৌহাট্টা পয়েন্টে কেন্দ্রীয় শহীদ মিনারে তারা জমায়েত হয়ে পদযাত্রা শুরু করেন দলটির নেতা কর্মীরা।
পদযাত্রাটি নগরীর আম্বরখানা, সুবিদবাজার, রিকাবীবাজার, লামাবাজার, মির্জাজাঙ্গাল, তালতলা, বন্দরবাজার ও জিন্দাবাজার হয়ে শহীদ মিনারে সমাবেশে যোগ দেয়।
এতে উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রধান সমন্বয়ক ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্যসচিব আখতার হোসেন, মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্থা শারমিন ও আরিফুল ইসলাম আদীব, সিনিয়র যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা ও নাহিদা সারোয়ার নিভা এবং সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ।
এর আগে সিলেট পৌঁছে জুলাই- আগস্ট আন্দোলনে শহীদ রুদ্রের ক্যাম্পাস শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) প্রধান ফটকে ‘শহীদ রুদ্র তোরণ‘ এ শ্রদ্ধা জানান এনসিপির আহবায়ক নাহিদ ইসলামসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

















