সীমান্তে শান্তির বার্তা ও জনসম্পৃক্ততার অনন্য দৃষ্টান্ত স্থাপন করল বিজিবি

fec-image

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সীমান্তে শান্তির বার্তা ও জনসম্পৃক্ততার অনন্য দৃষ্টান্ত স্থাপন করল ৩৪ বিজিবি। তারা মতবিনিময় সভার আয়োজন করে স্থানীয় মানুষদের সীমান্তে চোরাচালান, মাদক ও নিরাপত্তা ঝুঁকি প্রতিরোধে সচেতন ও স্কুল শিক্ষার্থীদের মাঝে খেলাধুলার সামগ্রি, অসচ্ছল নারীদের মাঝে সেলাই মেশিন এবং সীমান্তে মাইন বিস্ফোরণে আহত ব্যক্তিদের আর্থিক সহায়তা প্রদান করেছে। রোববার (২১ জুলাই ২০২৫) ঘুমধুম উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ সভায় প্রায় ৩০০-৩৫০ জন স্থানীয় বাসিন্দা অংশ নেয়।

সভায় সভাপতিত্ব করেন ৩৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম, পিএসসি। তিনি বলেন, “সীমান্তের নিরাপত্তা রক্ষায় শুধু বিজিবি নয়, জনগণের সচেতনতা ও অংশগ্রহণই সবচেয়ে বড় শক্তি।” তিনি সীমান্তে মাদক, অবৈধ অনুপ্রবেশ এবং মাইন বিস্ফোরণের মতো ঝুঁকির বিষয়ে সচেতনতা বৃদ্ধির আহ্বান জানান।

সভায় আরও উপস্থিত ছিলেন নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা, বিজিবির উপ-অধিনায়কসহ স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। বক্তারা সীমান্ত সুরক্ষা ও শান্তিপূর্ণ সহাবস্থানের প্রয়োজনীয়তা তুলে ধরেন।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: নাইক্ষ্যংছড়ি
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন