হরমুজ প্রণালিতে সন্দেহজনক নৌ-মাইন, ওমানের জরুরি সতর্কতা

fec-image

কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে একটি ভাসমান বস্তু শনাক্ত হয়েছে, যা নৌ-মাইন বলে সন্দেহ করা হচ্ছে। এ সংক্রান্ত সতর্কতা দিয়েছে ওমানের মেরিটাইম সিকিউরিটি সেন্টার। তারা এলাকায় চলাচলকারী জাহাজ, নাবিক ও জেলেদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছে।

ওমানের জলসীমার ইনশোর ট্রাফিক জোনের পশ্চিমে এই সন্দেহভাজন বস্তু দেখা গেছে। ওমানের মেরিটাইম সিকিউরিটি সেন্টার জানিয়েছে, এলাকায় চলাচলকারী সব সামুদ্রিক যানকে যেকোনো ধরনের সন্দেহজনক বস্তু থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখতে হবে। কেউ যদি এমন কোনো বস্তু দেখেন, তা সঙ্গে সঙ্গে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানাতে হবে।

এ ঘটনার আগে, মার্কিন সামরিক বাহিনী দক্ষিণ ইরানের কাছাকাছি এলাকায় মাইন স্থাপনকারী কিছু নৌকায় হামলা চালানোর খবর জানিয়েছিল। এরপর গত শুক্রবার, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হরমুজ প্রণালি থেকে সমস্ত মাইন অপসারণের জন্য ইরানের প্রতি জোরালো আহ্বান জানান।

এই পরিস্থিতির মধ্যেই ওমানের জলসীমায় সন্দেহজনক নৌ-মাইনের দেখা নতুন উদ্বেগ তৈরি করেছে, যা এলাকার সামুদ্রিক নিরাপত্তার ওপর সরাসরি প্রভাব ফেলতে পারে।

সূত্র: সিএনএন

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: ইরান যুদ্ধ, ওমান, মাইন
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন