১০ আর ই ব্যাটালিয়ন কর্তৃক বৌদ্ধ বিহারে আর্থিক সহায়তা প্রদান


রাঙ্গামাটি রিজিয়নের আয়োজনে ১০ আর ই ব্যাটালিয়ন কর্তৃক ধনপাতা বন বিহারে ‘বৌদ্ধপূর্ণিমা’ পালন উপলক্ষে আর্থিক সহায়তা প্রদান করা হয়।
রবিবার (১৯ মে) বিকালে ১০ আর ই ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মুহাম্মদ সোহেল পিএসসি, বিহার ভান্তের হাতে আর্থিক সহায়তা তুলে দেন।
এসময় ১০ আর ই ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মুহাম্মদ সোহেল পিএসসি বলেন, পার্বত্যাঞ্চলে শান্তি, সম্প্রীতি ও উন্নয়নে গতিশীলতা রাখতে সেনাবাহিনী আর্থিক সহায়তাসহ বিভিন্ন সহায়তা প্রদান করে আসছে। ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে।
Facebook Comment

















